
শিমুলতলী এলাকায় গত ১০ জানুয়ারি চাঁদা সংগ্রহ ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সোমবার এ অনুষ্ঠানে গিয়ে প্রথমবারের মতো মুখ খুলেন। মুখ্যমন্ত্রী বলেন, ফটিকরায় যখন পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠেছিল তখন সঙ্গে সঙ্গে জেলাশাসক, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। কে আমাদের লোক, কে আমাদের লোক নয়, সেটা বড় বিষয় নয়। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসীর। দল পরে। জনগণের উপর কোন রকম প্রভাব পড়বে সেটা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সুতরাং যারাই অশান্তির চেষ্টা করছে তাদের সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
