নাথ পাড়ার জঙ্গল থেকে উদ্ধার নর কঙ্কাল

রাজধানীর অদূরে বনকুমারি নাথ পাড়ার জঙ্গল থেকে উদ্ধার নর কঙ্কাল। রবিবার সকালে স্থানীয়রা নর কঙ্কালটি দেখতে পেয়ে পুলিসকে খবর দেয়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর নর কঙ্কালটি পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পূর্ব আগরতলা থানার ওসি জানান নর কঙ্কালটি পুরুষ লোকের। নর কঙ্কালটি কার তা জানা যায় নি। নর কঙ্কালের পরিচয় জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
