
পরিচয়ের মাধ্যমে বাংলাদেশের নোয়াখালীর সুইটি আক্তারকে ভারতে এনে বিয়ে করে মেলাঘর থানার মোহনভোগ এলাকার সাগর, বিয়ের পাঁচ বছর পর সুইটিকে তাড়িয়ে দিয়েছে সাগরের পরিবার। সোনামুড়া থানার হেফাজতে বাংলাদেশের মেয়ে সুইটি। সুইটির দাবি ২০২১ সালে ফেইসবুকে পরিচিত হয় মোহনভোগের হাসেম মিয়া ছেলে মোহাম্মদ সাগরের সঙ্গে, সুইটির বাড়ি বাংলাদেশ নোখায়ালী জেলার লক্ষীপুর থানাধীন উত্তর জয়পুর এলাকায়, সুইটি কে ভারতে এনে বিয়েও করে সাগর, একটি কন্যা সন্তান রয়েছে তাদের, তবে বিয়ের পরেই প্রবাসে চলে যায় স্বামী, শশুর বাড়িতে অত্যাচারিত হয়ে একবার বাংলাদেশে চলে যায়, পার্বতী সময় তাকে আবার অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়, তারপর থেকেই চলছে অত্যাচার, কয়েক মাস আগে মেয়েটি মেঘালর থানায় অভিযোগ জানাতে গেলে বাংলাদেশি জানা সত্ত্বেও থাকে আটক করে নি পুলিশ, বরং ১৫ হাজার টাকা নিয়ে তাকে শশুর বাড়িতে তুলে দেয় বলে অভিযোগ। আজ মেয়েটি সাংবাদিককের দারস্ত এবং সে অত্যাচার থেকে বাচতে বাংলাদেশ চলে যাবে বলে জানায়।
