
অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন স্বামী বিবেকানন্দ যে কথা গুলি বলে গেছেন, সেই গুলি বর্তমান সময়েও প্রাসঙ্গিক। যুব সমাজের কাছে অনুপ্রেরনা স্বামী বিবেকানন্দ। ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন বিভিন্ন সময় সমাজের জন্য কাজ করে থাকে। যা প্রশংসার দাবি রাখে। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন। তারা সকলের জন্য চিন্তা করে বলে জানান মুখ্যমন্ত্রী।
