
নদীর বাঁধ দিয়ে বড় যানবাহন চলাচল রুখতে রাজধানীর ইন্দ্রনগর বাধের পাড় রাস্তায় বসানো হয় হাইট বার। আর সেই হাইট বারের নিচ দিয়ে বাস গাড়ি নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। সোমবার সকালে একটি বাস গাড়ি যাত্রী নিয়ে পিকনিকে যাওয়ার সময় সেই হাইট বাড়ে আটকে যায় বাস গাড়ির র্যাএলিং। বাস গাড়ির চালক অনেক চেষ্টা করেও হাইট বাড় থেকে বাস গাড়িটি ছাড়াতে পারেন নি। শেষ পর্যন্ত আয়রন কাটার দিয়ে বাস গাড়ির র্যা লিং কাটতে হয়। এবং বাস গাড়িটি হাইট বাড় অতিক্রম করে। স্থানীয় এক যুবক জানায় প্রশাসনের পক্ষ থেকে ইন্দ্রনগর বড় ব্রিজের কাছে বাঁধের পাড় রাস্তায় হাইট বাড় বসানো হয়। যাতে করে বড় ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে না পারে। কিন্তু এইদিন একটি বাস গাড়ি এই হাইট বারের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি আটকে পরে। গাড়ির চালককে বাড়ে বাড়ে নিষেধ করার পরও গাড়ি চালক গাড়ি নিয়ে ঢুকে পরে। যার কারনে এই বিপত্তি ঘটে।
