স্মার্ট মিটারের যন্ত্রণায় অতিষ্ঠ রাজ্যের মানুষ

বিদ্যুৎ কর্মীদের আটকে রাখলেন গ্রামবাসী! স্মার্ট মিটার লাগানোর পর বেশি বিল আসায় ক্ষুব্ধ খোয়াই উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকার মানুষ।
স্মার্ট মিটারের অতিরিক্ত বিল আসায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটক করে রাখেন এলাকাবাসী । ঘটনা বিবরণে জানা যায় খোয়াই উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকাতে গত কিছুদিন আগে কয়েকটি পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছিল। বিদ্যুৎ গ্রাহক জগদীশ রুদ্র পালের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল। তিনি বলেন দুটি বাল ব্যবহার করে তার ১৫ দিনে ৪২৪ টাকা বিল আশায় ক্ষোভ প্রকাশ করেন। আজ এলাকায় অন্যান্য বাড়িতে স্মার্ট মিটার লাগানোর জন্য আসতেই এলাকাবাসী দপ্তরের কর্মী দেরকে আটক করে এবং তারা প্রতিবাদ করেন তারা ভাল মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার লাগাতে পারবেন না। তাই তারা এলাকাবাসী রা সকলে মিলে সকাল থেকে প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি দপ্তরের আধিকারিকরা এসে তাদের সাথে কথা বলে স্মার্ট মিটার গুলি খুলে নেওয়ার জন্য ।
