
পিয়ারবারি থানার পুলিশ উদ্ধার করে একটি পিস্তল। ঘটনা বুধবার ভোর রাতে। জানা যায় পিয়ার বাড়ি থানার সামনে নাকা চেকিং করার সময়, সন্দেহজনক সোমেন শীল নামে এক যুবকের বাইক দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ সৌমেন শিলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে। সেই সাথে আটক করে সৌমেন শীলেকে।বাড়ি বরপাথরি এলাকায়। পরবর্তীতে পুলিশ সৌমেন শীলকে জিজ্ঞাসাবাদ করে অপর আরেকজন প্রসেনজিৎ দাস নামে রাজনগর বিধানসভা এলাকার গাবতলী তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের ধারণা প্রসেনজিৎ দাস এর কাছ থেকে পিস্তলটি নিয়ে সোমেন শীল তার বাড়ি বরপাথরিতে যাচ্ছিল।
