মদমত্ত অবস্থায় শাসক দলের এক প্রভাবশালী নেতা বিলাসবহুল গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক দোকানে। ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর কর্নেল চৌমুহনি এলাকায়। সাথে সাথে এলাকাবাসী পুলিশকে ডেকে আনলে পশ্চিম আগরতলা থানার পুলিশ থানায় নিয়ে যায়। কিন্তু উপর মহলের ফোন পেয়ে প্রভাবশালী নেতাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় রাতের বেলাই। সুশাসন জামানায় পুলিশের এহেন ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশকে শাসক দলের কাছে এতটা নতজানু যে প্রভাবশালী নেতাকে কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দিতে বাধ্য হয়। এমন যদি হয় তাহলে আর পুলিশ ডাকা না ডাকাই সমান। তবে এ ধরনের উন্মাদ গাড়ি চালকদের যন্ত্রণায় অতিষ্ঠ শহরের মানুষ। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি রাজ্যের মানুষ আগে কখনো পরিলক্ষিত করে নি। নতুন করে কি অভিজ্ঞতা গুলি প্রতিদিন অর্জন করছে সাধারণ মানুষ। আগামী দিন এই ধরনের অভিজ্ঞতা কতটা বিপদ ডেকে আনতে পারে সেটাই বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াবে। কর্নেল চৌমুহনী বাসীর পক্ষ থেকে দাবি উঠেছে অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। নাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে।
