আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়ে আছে। ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরীর ভূমিকা নিয়ে এলাকাবাসিদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। জানা যায়, এলাকায় কাজের কাজ কিছুই হয় না। টুয়েপের কাজ ছাড়া অন্য কোন সরকারি সুযোগ সুবিধা পান না। এলাকার এক ব্যক্তি জানান তিনি সরকারি ঘরও পান নি। কর্পোরেটরের নিকট ঘরের দাবি জানিয়েছেন। কিন্তু ঘর আর পান নি। অর্ধ ভগ্ন ঘরের মধ্যে দিন যাপন করছেন। এলাকার জল নিষ্কাশনের ড্রেইন গুলিও নিয়মিত পরিষ্কার করা হয় না। এলাকার অপর এক ব্যক্তি জানান এলাকার রাস্তার পাশের ড্রেইন গুলির উপর স্লেফ দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো স্লেফ দেওয়া হয় নি। এলাকার রাস্তাটিও ক্রমশ চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। ১৫ থেকে ২০ দিন পর পর এলাকার ড্রেইন গুলি পরিষ্কার করা হলেও, সঠিক ভাবে পরিষ্কার করা হয় না। তারা বলেন কর্পোরেটরের দেখাও পাওয়া যায় না। তারা অত্যন্ত অসহায়। বিষয়টি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

