মঙ্গলবার লংতরাইভ্যালী মহকুমার ছাওমনুতে মেগা যোগদান সভার আয়োজন করা হয় বিজেপি ছাওমনু মন্ডল কমিটির পক্ষ থেকে। এদিন সকাল আনুমানিক ১০টা নাগাদ মনু রেল স্টেশনে নামেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেকানে উনাকে বরন করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপীন ত্রিপুরা, ধলাই জেলা সভাপতি পতিরাম রিয়াং, করমছড়া মন্ডল সভাপতি সনজিৎ রিয়াং। মনুঘাট বাজারে জমকালো এক রোড শো শেষ করে মুখ্যমন্ত্রী চলে যান ছাওমনুতে আয়েজিত যোগদান সভায়। যোগদান সভায় ৭৫৫ পরিবারের ২৪৮৯ ভোটার তিপ্রামথা, সিপিএম দল ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা পূর্ব আসনের প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা, স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপীন দেববর্মা সহ অন্যান্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এডিসি জুড়েই অনুন্নয়ন আর অনুন্নয়ন চলছে। নানাভাবে ভেলকি ভুলকি দিয়ে এই কোমলমতি জনজাতিদের মিথ্যা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। তিনি মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের নাম না করে আরও বলেন, হুঙ্কার দিয়ে বলা হয় জাতীয় দলকে এডিসিতে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু জেনে রাখা ভালো, যত বেশি বলবে তত বেশি ভিতরে এবং প্রতিটি ঘরে যাওয়া হবে। সিপিএমের হার্মাদ বাহিনীকে সরিয়ে রাজ্যে প্রবেশ করেছে ভারতীয় জনতা পার্টি, আগামী দিন এডিসিতে প্রবেশ করবে ভারতীয় জনতা পার্টি। ২৮ টি আসনের মধ্যে ২৮ টি আসনে ই জয়লাভ করবে বিজেপি। গুন্ডাগিরি করে ক্ষমতায় থাকতে পারবে না বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কে কি করছে সবকিছু তালিকা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন এডিসি-র জন্য অর্থ বরাদ্দ করছে সরকার। অথচ সেই অনুযায়ী কাজ দেখা যাচ্ছে না।

