বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে দাবি করেন সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে কোন অবৈধ জোট ছিল না ২০২৩ বিধানসভা নির্বাচনে। শুধুমাত্র আসন ভাগাভাগি করে লড়াই করেছিল দুই দল। কিন্তু বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথার মধ্যে সুবিধাবাদী জোট সৃষ্টি হয়ে আছে। দুই দলই জোট, হটকারী রাজনীতি করছে তারা। তাদের এ বিষয়গুলি শীর্ষ নেতৃত্ব দ্বারা মীমাংসা না করে অন্য রাজনৈতিক দলগুলির দিকে আঙ্গুল তুলছেন মুখ্যমন্ত্রী। তিপরা মথার অল্প বয়সী ছেলেমেয়েদের দিয়ে এম্বুলেন্স, জলের গাড়ি আটকে আন্দোলন চলছে। এমনকি তাদের মধ্যে দাবি রোমান হরফের। সেই দাবি মানছে না বর্তমান সরকার। কিন্তু পূবর্তন সরকার ছাত্র-ছাত্রীদের রোমান হরফ এবং বাংলা হরফের দাবি মেনেই পরীক্ষা গ্রহণ করত বলে দাবি জানান বিরোধী দলনেতা।

