দেরাদুন

খুন হওয়া রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমার অভিযুক্ত হত্যাকারীদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর একজনকে এখনো গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশের হাত লম্বা। শীঘ্রই হয়তো সেই অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়বে। বুধবার মকর সংক্রান্তির দিনে প্রয়াত এঞ্জেল চাকমার বাড়িতে দাঁড়িয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, ১৮ ডিসেম্বর তিনি দিল্লিতে যাচ্ছেন। ১৯ ডিসেম্বর দিল্লিতে মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কথা বলবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে।
