
আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা নিয়ে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আগরতলা বইমেলার পর্দা নামল বুধবার সন্ধ্যায়। সমাপ্তি অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ২০১৮ সালে রাজ্যে নতুন সরকার গঠনের পর উদার মানসিকতায় বইমেলার আয়োজন নতুনভাবে গুরুত্ব পেয়েছে। বই হল জ্ঞানের ভাণ্ডার—বইয়ের সমতুল্য কিছুই হতে পারে না
