
মধ্যভুবন বন জয়ন্ত রায় বাড়িতে কে বা কারা আক্রমণ চালিয়ে ভেঙে দেয় বাড়ি ঘর। পাশাপাশি আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয় জয়ন্ত রায়ের। বাইক ও তার স্ত্রীর স্কুটিটিও ভেঙ্গে গুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ ছুটে যায়। তবে কি কারনে কেন জয়ন্ত রায়ের বাড়িতে আক্রমণ চালায় এলাকাবাসী তা এখনো স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না বলে জানান হচ্ছেন আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।
তবে জয়ন্ত রায়ের অভিযোগ তার বাড়ির সামনে এলাকার কয়েকজন যুবক মদ পান করে। জয়ন্তরের পরিবার এই বিষয়ে না করার ফলেই তার বাড়ি দখল করার জন্য বিভিন্ন সময় দাবি করেছিল। কিন্তু বাড়ি বিক্রি না করায় কালু নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ জয়ন্ত রায়ের স্ত্রীর। তবে পুলিশ জানায় ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে যতদূর বুঝা গেছে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল এলাকার যুবকদের সঙ্গে জয়ন্ত রায়ের পরিবারের। যার পরিণামে এই ঘটনা। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।
