
বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যী সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন রাম ঠাকুর মন্দির থেকে এদিন ভক্তরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা বনমালীপুর রাম ঠাকুর আশ্রম থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে গিয়ে শেষ হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রামঠাকুর সেবা মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে।
