তেংনৌপালে জ *ঙ্গি সামগ্রী উদ্ধার: ৪ পি *স্তল, ১২ আইইডি নিষ্ক্রিয় করল নিরাপত্তা বাহিনী

নিজস্ব সংবাদদাতা: মণিপুরের তেংনৌপাল জেলার তেংনৌপাল থানার অন্তর্গত সাইভোম রিজ এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
৩১ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে ৪টি ৯ এমএম পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন এবং মোট ১২টি আইইডি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আইইডিগুলি ঘটনাস্থলেই নিরাপদে নিষ্ক্রিয় করা হয় বলে জানানো হয়েছে।
এছাড়াও অভিযানে বেশ কিছু পোশাক ও সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে একটি কমব্যাট শার্ট, দুটি কমব্যাট প্যান্ট, দুটি কমব্যাট জ্যাকেট, একটি কমব্যাট ক্যাপ এবং একটি কমব্যাট ব্যাগ।
নিরাপত্তা বাহিনীর এই অভিযানে এলাকায় সম্ভাব্য নাশকতা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
