রণক্ষেত্র মঙ্গলখালী: খালেদ আহমেদ হত্যার প্রতিবাদে উত্তাল জনতা, ৩ অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
উত্তর ত্রিপুরার মঙ্গলখালী আজ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। খালেদ আহমেদ হত্যার প্রতিবাদে ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষুব্ধ জনতা মঙ্গলখালী বড় মসজিদের সামনে প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা তিন অভিযুক্ত—জুবেদ আহমেদ, সাদ্দাম হুসেইন ও সাব্বির হুসেইনের বাড়িতে অগ্নিসংযোগ করে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা ও এসডিপিও জয়ন্ত কর্মকারসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের আশ্বাসে অবরোধ ওঠে, তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ঈদের দিন ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হন দুই ভাই খালেদ ও জুনেদ আহমেদ। পরে চিকিৎসাধীন অবস্থায় খালেদের মৃত্যু হয়, আর জুনেদ এখনও সংকটজনক অবস্থায়
