দুই চোর ও চুরির মাল ক্রেতাকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃত দুই চোরের নাম হল নাজমুল মিয়া ও সওদাগড় সরকার ওরফে বুলবুল। অপরদিকে চুরির মাল ক্রেতার নাম সুমন মিয়া। পশ্চিম থানার ওসি জা

নান ১৯ জানুয়ারি রামনগর ফাঁড়ির সন্নিকটে একটি চুরির ঘটনা ঘটে। পৌষালি দত্ত নামে এক মহিলা অভিযোগ জানান যে ওনার স্বামী ভাস্কর দত্ত বাড়িতে থাকা কালিন সময় রাতের বেলায় ওনার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ওনার স্বামীকে আহত করে এই চুরির ঘটনা সংগঠিত করে। সুমন নাগ নামে কৃষ্ণনগর এলাকার এক ব্যক্তিও ১৯ জানুয়ারি রাতে ওনার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানান। দুইটি চুরির ঘটনার তদন্তে নেমে দুই চোর ও চুরির মাল ক্রেতাকে গ্রেপ্তার করা সহ চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে।
