বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ২১ জানুয়ারি ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের কথা বারে বারে বলছেন। কারন বিদেশ থেকে আমদানি কমাতে পারলে দেশের টাকা দেশে থাকবে। পাশাপাশি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে হবে। তাহলে বিদেশ থেকে অর্থ দেশে আসবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত ২০ বছরের মধ্যে প্রথম ২০২৫ সালে ত্রিপুরা রাজ্যে অপরাধের হার ৮.২ শতাংশ হ্রাস পেয়েছে। যার কারনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিনিয়োগকারিরা আসছে। কোন রাজ্যের আইন-শৃঙ্খলা স্বাভাবিক না থাকে সেই রাজ্যের উন্নয়ন কোন সময় সম্ভব নয়। কোথাও কোন সমস্যা হলে সাথে সাথে প্রশাসনিক ভাবে হস্তক্ষেপ করা হয়। পূর্বে রাজ্যের কোথায় কোন রাস্তা মিছিল, মিটিং-এর জন্য বন্ধ হয়ে যাবে তার কোন ঠিক ছিল না। বর্তমানে মিছিল মিটিং-এর কারনে আচমকা রাস্তা বন্ধ হওয়ার কোন সংবাদ পাওয়া যায় না। কারন বর্তমানে মিছিল মিটিং-এর কোন প্রয়োজন নেই বলেও জানান মুখ্যমন্ত্রী।

