
হাতে আর কয়েকটি দিন। তারপরই বিদ্যার দেবী সরস্বতী পূজা। বাড়ি ঘরের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পুজিত হবেন বাগ দেবী। শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয় নি। এই বছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনায় ব্রতী হবে সকলে। সরস্বতী পূজাকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে শেষ তুলির টান। মৃৎ শিল্পীরা দিন রাত এক করে মূর্তি তৈরির কাজ করে যাচ্ছেন। এক মৃৎ শিল্পী জানান এই বছরের মূর্তির চাহিদা ভালই রয়েছে। মূর্তির দাম বিগত বছরের ন্যায় রয়েছে। তবে মূর্তি তৈরির সামগ্রীর মূল্য আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় এই বছর সরস্বতী পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
