নিপার সতর্কতা

হিসাবে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জাতীয় স্বাস্থ্য মিশনের স্টেট ডাইরেক্টর সাজু ওয়াহিদ এ জানান পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই জন। এতে আতঙ্কের কোন কারন নেই। নিপা ভাইরাসে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। রেপিড অ্যাকশন টিমকে সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা সার্ভিলেন্স অফিসারকেও সতর্ক করে দেওয়া হয়েছে। নিপা ভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের ব্যবস্থা রাখা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
