
উদয়পুর প্রতিনিধি// সারাদেশের সঙ্গে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে রবিবার গোমতী জেলার সদর মহকুমা উদয়পুর জামতলাতে চার দফা দাবিকে সামনে রেখে গণ- অনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস দলের সাধারণ সম্পাদক মিলন কর, প্রদেশ ওবিসি দলের সহ-সভাপতি প্রহ্লাদ ঘোষ সহ অন্যান্যরা ছিলেন উপস্থিত। বক্তব্য রাখতে গিয়ে টিটন পাল বলেন,MGMREGA প্রকল্পে নাম থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার প্রতিবাদে সারা দেশের সঙ্গে গোমতী জেলার সদর মহকুমা উদয়পুরে জেলা কংগ্রেসের উদ্যোগে এই গণ- অবস্থান সংগঠিত হচ্ছে। কংগ্রেস দল দাবি করছে সরকারের এই নির্দেশ বাতিল করতে হবে এবং কাজ করার অধিকার, মজুরির অধিকার, জবাবদিহীতার অধিকার, মনরেগা অবিলম্বে পুনরুদ্ধার করা, কাজ করার সাংবিধানিক অধিকার কোন স্থাপন করা, সর্বভারতীয় সর্বনিম্ন মজুরি ৪০০ টাকা করার দাবি জানানোর পাশাপাশি রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সহ আইনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানানো হয়।
