আদালতের রায় কার্যকর করতে দাবি টেট শিক্ষকদের
রাজ্যে শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতন প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শনিবার আগরতলা প্রেসক্লাবে টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের সভাপতি বাদল পাল। সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক সুবল রঞ্জন সহ অন্যান্যরা। তারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে সরকারের নিয়ম নীতির চ্যালেঞ্জ করে লড়াই করেছিলেন। তাদের সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো আদালতের রায়ে তারা জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন রাজ্যের স্থির বেতনের কর্মচারী মহল। আদালতের এই রায় যুগান্তকারী ও ঐতিহাসিক রায় বলে মনে করেন তারা। এর জন্য ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং সরকার যাতে আদালতের রায় কার্যকর করে তার জন্য দাবী জানান।

আদালতের রায় কার্যকর করতে দাবি টেট শিক্ষকদের
