উদয়পুর

প্রতিনিধি// মঙ্গলবার উদয়পুর গর্জি এলাকায় গাছ কাটছিল দেবাশীষ জমাতিয়া নামে এক ব্যক্তি। হঠাৎ গাছ কাটতে গিয়ে গাছ ভেঙে পড়ে তার মাথায়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজনরা গোমতী জেলা হাসপাতালে ছুটে আসে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানায় দেবাশীষ জমাতিয়ার বয়স ৩৮। বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে বলে জানান।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
