*খোয়াইয়ে মহিলা পুলিশের মাদকবিরোধী অভিযান! বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার!*

খোয়াই মহিলা থানা এলাকার ২০০ মিটারের মধ্যে প্রকাশ্য দিবালোকে দেশী মদ দেদার বিক্রি হয়। পাশেই খোয়াই জেলা গ্রন্থাগার। কিন্তু শহরের দিকে নজর নেই পুলিশের। আজ খোয়াই থানাধীন পহরমুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় খোয়াই মহিলা থানার পুলিশ। থানার ওসি মীনা দেববর্মার নেতৃত্বে মহিলা পুলিশ দল এবং সিভিল টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন পহরমুড়া এলাকার তিনটি বাড়ি থেকে মোট ৬০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোট তিনজন মহিলা কারবারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো জবা কুর্মি, লালমনি কুর্মি এবং রিঙ্কু উরাং।
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইন অনুযায়ী ধারা ৪৫-এর অধীনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
