সরস্বতী পূজার বিকেলে উত্তপ্ত কৈলাসহর, কাতাল দীঘিরপাড়ে সংঘর্ষে রণক্ষেত্র
সরস্বতী পূজার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহরের প্রাণকেন্দ্র। শহরের কাতাল দীঘিরপাড় এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত রণক্ষেত্রের রূপ নেয়। সংঘর্ষে আক্রান্ত হন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি যুব মোর্চা জেলা সভাপতি অরুপ ধরের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং কাতাল দীঘিরপাড়ে অবস্থিত শাসকদলের একটি অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাগুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ বিশাল পুলিশ বাহিনী, এসআরপি ও কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে এলাকা থমথমে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
