
দীপু দাসের পরে খোকন দাস৷ পড়শি বাংলাদেশে ফের বলি সে দেশের আরেক সংখ্যালঘু নাগরিক৷ উন্মত্ত জনতা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পরে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন৷ তারপর গুরুতর বার্ন ইনজুরি নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে৷ হল না শেষরক্ষা৷ চারদিনের লড়াই শেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর পঞ্চাশের খোকন৷
