ক্লাবকে ভয় পেলে চলবে না। ক্লাবে যেতে হবে প্রত্যেক শিক্ষিতকে। তাহলেই ১০০-র কৌঠায় গিয়ে পৌঁছানো সম্ভব। শুক্রবার রাজধানীর ভট্ট পুকুর এলাকার বাপুজী বিদ্যামন্দির হাই স্কুলের নতুন পাকা ভবনের ভূমি পূজা এবং শিলান্যাস করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, সিলেবাসের বাইরে অনেক কিছু শেখার রয়েছে। তাই বলা হয় মানুষ প্রতিদিন শিখে। শিক্ষক শিক্ষিকারা যদি ভাবেন তারা সবকিছুই জানে তাহলে সেটা তাদের ভুল। তারও প্রতিদিন ক্লাস করাতে বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন কিছু শিখছে। তাই গতানুগতিক ধারা থেকে বের হয়ে চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে হবে। আগামী দিন ছাত্র-ছাত্রীদের শিক্ষা যখন গতানুগতিকের বাইরে হবে তখন সমাজের মধ্যে সে প্রতিষ্ঠিত করতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।

